শিক্ষা সফরের পথে বরিশাল মেডিকেলের বাস খাদে, শিক্ষার্থীসহ আহত ২৬

ডেইলি স্টার প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২২

কক্সবাজারে শিক্ষা সফরে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের বাস খাদে পড়ে ২৬ জন আহত হয়েছেন।


আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে দাউদকান্দির জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


দাউদকান্দি উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ এরশাদ হোসাইন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।



তিনি জানান, দুর্ঘটনা কবলিত বাসটি মহাসড়কের পাশেই খাদে পড়েছিল। আমার আসার আগেই স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও