সেমিফাইনাল নিশ্চিতের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ, যেভাবে দেখবেন খেলা

এনটিভি প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

নারী এশিয়া কাপে ইন্দোনেশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারলে নিশ্চিত হয়ে যেত সেমিফাইনাল। কিন্তু লড়াই জমিয়েও লঙ্কানদের কাছে হেরে অপেক্ষা বাড়িয়েছিল বাংলাদেশ। এবার গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অনেকটা বাঁচা-মরার লড়াই। সেই লড়াইয়ে প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।


আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশে খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। এছাড়াও অনলাইনে স্পোর্টসজিফাই অ্যাপে বিনামূল্যে দেখা যাবে খেলা। 


নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭১ রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও বোলারদের নৈপূণ্যে জয়ের কাছেই ছিল টাইগ্রেসরা। কিন্তু ১৮ আর ১৯তম ওভারে খরুচে বোলিং করে শ্রীলঙ্কার কাছে জয় হাতছাড়া করে বাংলাদেশ।


টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই অবশ্য নিজেদের সেরাটা দিতে পারেননি ব্যাটাররা। তুলনামূলক দূর্বল ইন্দোনেশিয়ার বিপক্ষেও ধুঁকতে দেখা গেছে ব্যাটারদের। শ্রীলঙ্কার বিপক্ষে সেটি ছিল আরও বেশি। প্রথম ম্যাচে ১২৯ আর দ্বিতীয় ম্যাচে ১১৪ রান করতে পেরেছিল বাংলাদেশ।


অধিনায়ক জ্যোতি দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন। তবে পুরোনো ছন্দ ধরে রেখেছিলেন সোবহানা মোস্তারি। দুই ম্যাচেই হেসেছে তার ব্যাট। যদিও দ্বিতীয় ম্যাচে তিনিও দলের চাহিদা পুরোপুরি মেটাতে পারেননি। তাই স্বাগতিকদের বিপক্ষে জয় তুলে নিতে হলে ব্যাটারদের রানে ফেরার কোনো বিকল্প নেই।


নিয়ম অনুযায়ী, দুই গ্রুপ থেকে সেরা দুই দল সরাসরি সেমিফাইনাল খেলবে। বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। ৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপ থেকে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে শ্রীলঙ্কার। অপেক্ষা আর একটি দলের। সেই লড়াইয়ে আছে বাংলাদেশ আর আরব আমিরাত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও