পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩০

আবারও ইংল্যান্ড সফর, আবারও একটি বিতর্কের মুখে পাকিস্তান ক্রিকেট। আবারও ফিক্সিং বিতর্কে টালমাটাল হতে যাচ্ছে দেশটির ক্রিকেটাঙ্গন। ২০১০ সালে ইংল্যান্ড সফরে সেই আলোচিত ফিক্সিং বিতর্কে ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল সালমান বাট, মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমিরের।


এবার ঠিক ২০১০ সালের মত করে পাকিস্তান দলের ভেতরে ‘ফিক্সিং’ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের আগে দলে বড় ধরনের রদবদল, সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো এবং দুই কোচকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পরই এ নিয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে। পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই পরিবর্তনের নেপথ্যে শুধু মাঠের পারফরম্যান্স নয়, ‘ক্রিকেটের বাইরের’ আরও কিছু বিষয় রয়েছে।


সবচেয়ে বেশি আলোচনায় এসেছে অভিজ্ঞ দুই ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান ও ইমাম-উল-হক। পাকিস্তানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে দাবি করা হয়েছে, দলের কয়েকজন ক্রিকেটারের মোবাইল ফোন জব্দ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও আনুষ্ঠানিকভাবে কার কার ফোন নেওয়া হয়েছিল, তা প্রকাশ করা হয়নি। তবে প্রতিবেদনে রিজওয়ান ও ইমামের নাম এসেছে।


বিষয়টি আরও রহস্যময় হয়ে উঠেছে পিসিবির পক্ষ থেকে অভ্যন্তরীণ তদন্তের ঘোষণা দেওয়ার পর। পিসিবির মিডিয়া ও ডিজিটাল কমিউনিকেশনসের পরিচালক আমির মির সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, শৃঙ্খলা ও আচরণ নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোর পর বোর্ড অভ্যন্তরীণভাবে তদন্ত শুরু করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও