You have reached your daily news limit

Please log in to continue


আরেক মেট্রোরেল প্রস্তাব চূড়ান্ত, একনেকের অনুমোদনের অপেক্ষা

অবশেষে গতি পাচ্ছে এমআরটি-৫ এর দক্ষিণাঞ্চলীয় রুট। প্রকল্পটি অনুমোদনের জন্য আগামী সপ্তাহে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হতে পারে।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার অর্থায়নে ৪৫ হাজার ৫০৪ কোটি টাকার মাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৫ (দক্ষিণাঞ্চলীয় রুট) হবে বিএনপি সরকারের অনুমোদন পাওয়া প্রথম এমআরটি প্রকল্প।

পরিকল্পনা অনুসারে ১৭ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এই লাইনের দুই-তৃতীয়াংশের বেশি হবে ভূগর্ভস্থ।

এডিবি প্রাথমিকভাবে সর্বোচ্চ ৩ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে প্রথম ধাপে আগামী অর্থবছরে ৩০ কোটি ডলার দেওয়ার কথা রয়েছে। প্রকল্পের অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাকি অর্থের কিস্তিগুলো ছাড় দেওয়া হবে।

অন্যদিকে দক্ষিণ কোরিয়া সর্বোচ্চ ১ দশমিক ৫ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

প্রকল্পের নথি অনুসারে, দুই উন্নয়ন সহযোগীর কাছ থেকে ৩০ হাজার ৩০৬ কোটি টাকা ঋণ পাওয়ার কথা রয়েছে। তবে গতকালের বিনিময় হার অনুযায়ী, তাদের সম্মিলিত প্রতিশ্রুত অর্থের পরিমাণ দাঁড়ায় ৫৫ হাজার ৩০২ কোটি টাকা।

প্রকল্পটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে চলতি মাস থেকে ২০৩৩ সালের আগস্ট পর্যন্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন