পশ্চিম তীরে অননুমোদিত ইসরায়েলি বসতি উচ্ছেদে বিরল নির্দেশ নেতানিয়াহুর

www.ajkerpatrika.com পশ্চিম তীর প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের তৈরি অননুমোদিত কিছু বসতি বা আউটপোস্ট ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি গতকাল রোববার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেই নেতানিয়াহু এই নির্দেশ দিয়েছেন বলে তাঁরা জানান।


নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে, এই নির্দেশ তাদের জন্য প্রযোজ্য, যারা ইসরায়েলি রাষ্ট্রের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই এসব আউটপোস্ট তৈরি করেছে। সাধারণত এসব আউটপোস্টে আগে থেকে তৈরি করা ছোট ছোট কারাভান বা মোবাইল ঘর থাকে এবং সেখানে অল্পসংখ্যক বসতিস্থাপনকারী বসবাস করেন।

ইসরায়েলি রাষ্ট্র বিভিন্ন সময়ে এ ধরনের স্থাপনা ভেঙে দিয়েছে। আবার কিছু আউটপোস্টকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতিও দিয়েছে। স্বীকৃতি পাওয়ার পর সেগুলো সরকারি অর্থায়নের সুযোগ পায়। তবে এসব আউটপোস্ট উচ্ছেদের অভিযান কবে শুরু হবে, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।


বসতি স্থাপনকারীদের তাড়ানো তিন ফিলিস্তিনি পরিবারকে ফেরানোর নির্দেশ আদালতের এদিকে গতকাল রোববার ইসরায়েলের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, পশ্চিম তীরের জালুদ গ্রামের তিন ফিলিস্তিনি পরিবারকে তাদের বাড়িতে নিরাপদে ফিরিয়ে দিতে ইসরায়েলি প্রতিরক্ষা কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে। বসতি স্থাপনকারীরা ওই পরিবারগুলোকে তাদের বাড়িঘর থেকে তাড়িয়ে দিয়েছিল।

জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বিশ্বের অধিকাংশ সরকার মনে করে, আন্তর্জাতিক আইনের অধীনে ইসরায়েলি বসতিগুলো অবৈধ। তারা পশ্চিম তীরকে সামরিক নিয়ন্ত্রণাধীন অধিকৃত ভূখণ্ড হিসেবেও বিবেচনা করে। তবে ইসরায়েলের দাবি, পশ্চিম তীর অধিকৃত নয়, বরং এটি একটি বিতর্কিত ভূখণ্ড।


সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চাপের প্রতিক্রিয়ায় নেতানিয়াহু অননুমোদিত এসব আউটপোস্ট উচ্ছেদের নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। শনিবার ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি সহিংসতায় জড়িত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ‘সন্ত্রাসী’ হিসেবে নিন্দা করেন। পশ্চিম তীরের একটি ফিলিস্তিনি শহরে কয়েকজন ফিলিস্তিনি-আমেরিকানের সঙ্গে বৈঠকের পর তিনি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও