ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৭

দেশে ডেঙ্গুর প্রকোপ থেকে জনসাধারণকে রক্ষায় সারাদেশে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা অভিযান জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


রোববার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নিয়ে এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন।


তিনি বলেন, সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি এবং কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করা যায়, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।


“ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রধানমন্ত্রী বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।”


উপ-প্রেস সচিব বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। শুধু সরকারি সংস্থার ওপর নির্ভর না করে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর ওপরও জোর দিয়েছেন তিনি।


“বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার করা এবং মশার প্রজননস্থল তৈরি যাতে না হতে পারে, সে বিষয়ে মানুষকে আরও সচেতন করার কথা বলেছেন প্রধানমন্ত্রী।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও