প্রেসিডেন্ট ট্রাম্পের শরিয়াহ আইন ভীতি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় আলোচনা ও বিতর্কের মধ্যে থাকতে পছন্দ করেন। ইসরাইলের সঙ্গে মিলে গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর হামলার সাত মাস অতিবাহিত হওয়ার পরও যুদ্ধে সুবিধা করতে পারার পরিবর্তে উলটো ইরানের কাছে ‘ইটের বদলে পাটকেল’ খাওয়ার মতো পরিস্থিতিতে পড়ে তীব্র অভ্যন্তরীণ সমালোচনা ও ক্রমবর্ধমান রাজনৈতিক টানাপোড়েনের মুখোমুখি হয়েছেন।
আমেরিকান জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য গত সপ্তাহে বলেছেন, যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে এবং ফেডারেল পর্যায়ে ইসলামি শরিয়াহ আইনের ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে তিনি। ট্রাম্প বলেছেন, তিনি অবশ্যই যুক্তরাষ্ট্রে শরিয়াহ আইন নিষিদ্ধ করবেন। এ ঘোষণার মধ্য দিয়ে তিনি ক্রমবর্ধমানসংখ্যক কট্টর রিপাবলিকান কংগ্রেসম্যানের সঙ্গে যোগ দিয়েছেন, যারা প্রেসিডেন্টকে এমন পদক্ষেপ গ্রহণ করার পক্ষে চাপ দিচ্ছেন, যার লক্ষ্য আমেরিকান আইনের ওপর ইসলামি আইনের প্রাধান্য প্রতিরোধ করা।
- ট্যাগ:
- মতামত
- শরিয়াহ আইন