You have reached your daily news limit

Please log in to continue


চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দ্রুত জ্বালানি সংকট নিরসনসহ ৬ দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় শাপলা চত্বরে লংমার্চের উদ্বোধনী সমাবেশ শেষে চট্টগ্রামের লালদিঘীর উদ্দেশে যাত্রা করে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের বহর। 

এর আগে উদ্বোধনী সমাবেশ করে ১১ দলীয় ঐক্য। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ শেষে চট্টগ্রাম অভিমুখী এ ‘লং মার্চ’ শুরু হয়।  

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

এতে বক্তব্য রাখছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর চট্টগ্রাম অভিমুখে লং মার্চের বহর রওয়ানা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন