দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘসময় ধরে ইতালির ক্ষমতায় থাকার রেকর্ড মেলোনির
ডেইলি স্টার
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৩
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গত ৮০ বছরে ইতালিতে ৬৮টি সরকার ক্ষমতায় এসেছে। তবে সরকারগুলো যা পারেনি, তা করে দেখিয়েছেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তার সরকার একটানা ক্ষমতায় থাকার নতুন রেকর্ড গড়েছে।
আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
২০২২ সালের ২২ অক্টোবর ক্ষমতাগ্রহণ করেন মেলোনি। এরপর পেরিয়ে গেছে এক হাজার ৪১৩টি দিন। ধনকুবের সিলভিও বার্লুসকোনি এর আগে সর্বোচ্চ এক হাজার ৪১২ দিন টানা ক্ষমতায় থাকার রেকর্ড গড়েছিলেন। বার্লুসকোনির সেই রেকর্ড এবার নিজের করে নিলেন মেলোনি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ক্ষমতা