লিভারপুলে ২ ট্রাকভর্তি ৪০ হাজার লিটার বিয়ার চুরি

ডেইলি স্টার প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪১

ব্রিটেনের পুলিশ একটি কঠিন দায়িত্ব পেয়েছে। চুরি যাওয়া ৭০ হাজার পাইন্ট (৪০ হাজার লিটার) বিয়ার উদ্ধার করতে হবে তাদের।


যুক্তরাজ্যের লিভারপুলের কাছে অবস্থিত শিল্পনগরী রানকর্নের ডিপো থেকে চুরি যাওয়া বিয়ারের দাম প্রায় এক লাখ ১৫ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৯০ লাখ ৬৫ হাজার টাকা)।


গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।


রানকর্নে দুই ব্যক্তি দুটি ট্রেলার ট্রাক চুরি করে পালিয়ে যান। ট্রাক দুটিতে বিয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান গিনেসের ঘন, কালো রঙের ‘গিনেস স্টাউট’ ব্র্যান্ডের বিয়ার রাখা ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও