গাড়ির সিটের নিচে মিলল ৩০ হাজার পিস ইয়াবা, আটক ১
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৯
বান্দরবানে অভিযান পরিচালনা করে ৩০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আজ শুক্রবার সকালে শহরের ট্রাফিক মোড়ে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটক চালক জাকির হোসেন কুমিল্লা জেলার বাসিন্দা।
পুলিশ জানায়, প্রাইভেট কারটি ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে বান্দরবান শহরে আসে। গোপনে সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি দল শহরের ট্রাফিক মোড়ে অভিযান পরিচালনা করে। সেখানে প্রাইভেট কারটিতে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে ১৩টি প্যাকেটে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ইয়াবাসহ আটক