চরম আবহাওয়ার ঝুঁকিতে পুরো বিশ্ব, জাতিসংঘের সতর্কতা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮

বিশ্ব এখন চরম আবহাওয়ার একটি ‘বিপজ্জনক অঞ্চলে’ প্রবেশ করেছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এল নিনোর প্রভাব এরই মধ্যে বিশ্বের বিভিন্ন অঞ্চলে অনুভূত হতে শুরু করেছে। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) বলছে, এবারের এল নিনো ৭০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী হতে পারে ও এর প্রভাব অন্তত ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত থাকতে পারে।


জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এল নিনো আমাদের চোখের সামনে আরও বড় আকার নিচ্ছে। তার মতে, পৃথিবী এমন এক পরিস্থিতিতে প্রবেশ করেছে, যেখানে জলবায়ু ও আবহাওয়ার গতিপ্রকৃতি ক্রমেই অচেনা হয়ে উঠছে। এল নিনোর সঙ্গে মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণতা যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।


কোথাও খরা, কোথাও বন্যা


এল নিনো বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার ধরন বদলে দেয়। এর প্রভাবে কোথাও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়ে খরা ও দাবানলের ঝুঁকি বাড়ে। আবার অন্য অঞ্চলে অতিবৃষ্টি, বন্যা, ভূমিধস ও শক্তিশালী টাইফুনের আশঙ্কা তৈরি হয়। ডব্লিউএমও বলছে, আগামী কয়েক মাসে এসব প্রভাব আরও স্পষ্ট হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও