দিনভর করার মতো কাজের যেন শেষ নেই। কোনও কাজ এখনই করতে হবে, কোনোটি একটু পরে করলেও চলবে, আবার কিছু কাজ এত ছোট যে সেগুলো আলাদা করে করার প্রয়োজনই আছে বলে মনে হয় না।
তাই ছোট কাজগুলো জমতে জমতে একসময় তৈরি হয় দীর্ঘ তালিকা। মেসেজ পাঠানো, কাগজ গুছিয়ে রাখা, কোনো আমন্ত্রণের উত্তর দেওয়া বা ঘরের সামান্য অগোছালো অংশ ঠিক করার মতো কাজগুলো প্রায়ই পরে করার জন্য রেখে দেওয়া হয়।
তবে সেই ‘পরে’ কখনও কখনও দিনের পর দিন পিছিয়ে যায়। আর ছোট ছোট অসমাপ্ত কাজের এই ভিড় শুধু কাজের তালিকাকেই বড় করে না, মনের ওপরও তৈরি করতে পারে চাপ।