কক্সবাজারের মহেশখালীতে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবে নিহত দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আছে আরও দুজন।
মহেশখালী থানার ওসি আব্দুস সালাম বলেন, বৃহস্পতিবার ভোরে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই জেলে হলেন- মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া এলাকার মৃত মোক্তল হোসেনের ছেলে ফয়েজ আহমদ এবং মেহেরিয়াপাড়া এলাকার সোহাগ মিয়ার ছেলে সাইফুল ইসলাম।