হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া আসামি লাইভে এসে বললেন, ‘আমি নির্দোষ’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১০
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এক আসামিকে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন এলাকার লোকজন। পরে সেই আসামি ফেইসবুক লাইভে এসে নিজেকে ‘নির্দোষ’ দাবি করে বক্তব্যও দিয়েছেন।
শান্তিগঞ্জ থানার ওসি ওয়ালি উল্লাহ বৃহস্পতিবার সকালে বলেন, “বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ধামোধরতপি গ্রামের আসির মিয়াকে (৩৫) শান্তিগঞ্জ থানার এসআই নূর উদ্দিন গ্রেপ্তার করেন। তখন তার স্বজনরা পুলিশকে ঘেরাও করে তাকে ছাড়িয়ে নেন। পরে ফেইসবুকে এসে আসামি লাইভও করেছেন।”
আসির মিয়া দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সম্প্রতি দেশে ফিরে তিনি কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নির্দোষ দাবি
- নির্দোষ