জমি হাসপাতালের, ‘বাণিজ্যিক ব্যবহারের’ আবেদন এমপির
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯
ঢাকার রূপনগর আবাসিক প্রকল্পে প্রায় ২৫ কাঠা জমি নির্ধারণ করে দেওয়ার চার দশকেও সেখানে কোনো হাসপাতাল গড়ে ওঠেনি।
জমিটি তিন ভাগ করে হাসপাতালের জন্য দুটি প্লট বরাদ্দও দেওয়া হয়েছিল। এর ১৫ কাঠার সবচেয়ে বড় প্লটটি বর্তমানে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিনের দখলে রয়েছে।
সময়ের ব্যবধানে হাতবদল হয়ে জমির ‘মালিকানা’ পেলেও সেখানে তিনি আর হাসপাতাল করতে চান না।
প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা— জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে তিনি জানিয়েছেন, ১৫ কাঠা জমি হাসপাতাল করার জন্য ‘যথেষ্ট নয়’।
এছাড়া আশপাশে আরো হাসপাতাল থাকার যুক্তিতে প্লটটি বাণিজ্যিক বা আবাসিক হিসেবে ব্যবহারের অনুমতি চেয়েছেন তিনি।
ওই প্লটের ‘যাবতীয় কার্য’ পরিচালনার ক্ষমতাপ্রাপ্ত ‘আমমোক্তার’ হিসেবে চিঠিটি লিখলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে জালাল উদ্দিন দাবি করেছেন, জায়গাটি তিনি ‘কিনেছেন’।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অনিয়ম
- অনিয়ম-দুর্নীতি