কোন ধরনের সিনেমা করতে চান, এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন তাপসী

যুগান্তর প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু তার আগামী সিনেমা ‘গান্ধারী’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আজ নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে এ সিনেমাটি। সম্প্রতি বলিউড সিনেমার বদলে যাওয়া ধরন এবং কোন ধরনের সিনেমার সঙ্গে নিজেকে যুক্ত রাখতে চান, তা নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী। 


২০১৫ সালের তুলনায় এখন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমার ধরন কতটা বদলে গেছে।—এমন প্রশ্নের উত্তরে তাপসী পান্নু বলেন, তার ক্যারিয়ার শুরুর সময়টা ছিল অন্য রকম। তার মতো বহিরাগত অভিনেতারা তুলনায় বেশি সুযোগ পেতেন।  সেই সময়ে নানা ধরনের সিনেমা তৈরি হতো বলে জানান এ অভিনেত্রী।


 তিনি বলেন,  'এখন যেমন সিনেমা হয়, সেই ধরনের সিনেমা তখন হলে, আমার মতো কারও ক্যারিয়ারই তৈরি হতো না।'


সম্প্রতি গত কয়েক মাসে মুক্তি পাওয়া কিছু সিনেমা দেখে পরিবারের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছিলেন তাপসী পান্নু। মজা করে নিজেকেই প্রশ্ন করেন তিনি, এবার কি তার অবসর নেওয়ার সময় হয়ে গেল? এর পরেই অভিনেত্রী বলেন, নির্দিষ্ট ধরনের কিছু সিনেমায় অভিনয় করার চেয়ে তিনি অবসর নেওয়াকেই পছন্দ করবেন। তবে তিনি এটাও মানেন, সেই ধরনের সিনেমারও নিজস্ব দর্শক রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও