ডায়াবেটিস নারী না পুরুষ- কার শরীরে বেশি প্রভাব ফেলে?
ডায়াবেটিস এখন খুব পরিচিত একটি স্বাস্থ্য সমস্যা। অনিয়মিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মানসিকচাপসহ নানা কারণে রক্তে শর্করা মাত্রা বেড়ে যেতে পারে। তবে ডায়াবেটিস নারী ও পুরুষের শরীরে সব সময় একইভাবে প্রভাব ফেলে না।
হরমোন, শারীরিক গঠন, জিনগত বৈশিষ্ট্য এবং হৃদরোগের ঝুঁকির পার্থক্যের কারণে দুই ক্ষেত্রে রোগীটির প্রভাব ও জটিলতা ভিন্ন হতে পারে। তবে ডায়াবেটিসে নারী ও পুরুষ উভয়েরই কিছু বিষয়ে আলাদাভাবে নজর দেওয়া প্রয়োজন।
পুরুষদের ক্ষেত্রে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ?
ডায়াবেটিসের কারণে পুরুষদের হুদযন্ত্র ও কিডনিতে নানা ধরণের সমস্যা হওয়ার ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে উচ্চ রক্তচাপ, কোরেস্টেরলের সমস্যা ও ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে এ ঝুঁকি আরও বাড়ে। এ কারণে শুধু সুগার পরীক্ষা করলে হবে না। নিয়মিত রক্তচাপ ও কোলেস্টেরল মাপার পাশাপাশি কিডনির কার্যকারিতা এবং প্রসাবের অ্যালবুমিনের মতো পরীক্ষাও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করা উচিত।