কম্পিউটার বাজারে র‍্যামের দাম ঊর্ধ্বমুখী

প্রথম আলো প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০

ঢাকার কম্পিউটার বাজারে এ সপ্তাহে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি নির্দিষ্ট মডেলের র‍্যামের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। বাজার ঘুরে দেখা গেছে, ব্র্যান্ড ও মডেলভেদে র‍্যামের দাম ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। একাধিক প্রতিষ্ঠানের বিক্রেতারা জানিয়েছেন, সরবরাহব্যবস্থা ও চাহিদার কারণে নির্দিষ্ট মডেলের র‍্যামের দাম বেড়েছে। তবে গ্রাফিকস কার্ড, মাদারবোর্ড, মনিটর, প্রসেসরসহ অন্যান্য যন্ত্রাংশের দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের দাম তুলে ধরা হলো।


প্রসেসর


ইন্টেল: কোর আলট্রা ৯ ২৮৫কে ৫.৭০ গিগাহার্টজ (গি.হা.) ৭২ হাজার টাকা, কোর আই-৯ ৬.০০ গি.হা. ১৪ প্রজন্ম র‍্যাপ্টর লেক রিফ্রেশ ৫৬ হাজার টাকা, কোর আলট্রা ৭ ২৬৫কে (৫.৫ গি.হা.) ৩৬ হাজার টাকা, কোর আই-৭ ৫.৬০ গি.হা. ১৪ প্রজন্ম ৫০ হাজার টাকা, কোর আই-৭ ৫.৪০ গি.হা. ১৩ প্রজন্ম ৪৩ হাজার টাকা, কোর আলট্রা–৫ ২৪৫ কেএফ (৫.২ গি.হা.) ৩৮ হাজার টাকা, কোর আই–৫ (৫.৩০ গি.হা.) ১৪৬০০কেএফ ১৪ প্রজন্ম ৩৮ হাজার টাকা, কোর আই–৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৯ হাজার ৫০০ টাকা এবং কোর আই–৩ (৪.৫০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৬ হাজার ৫০০ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও