কোলেস্টেরলের যে ওষুধ কমাতে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি, জানুন কীভাবে
যুগান্তর
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৩
কোলেস্টেরল বেড়ে গেলে হৃদরোগের ঝুঁকিও বাড়ে। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উচ্চ রক্তচাপ, ডায়বেটিস, স্থুলতা ও রক্তনালিতে চর্বি জমার মতো সমস্যা হৃদযন্ত্রের ওপর বাড়তি চাপ তৈরি করে। তবে এক গবেষণায় আশার কথা জানিয়েছেন গবেষকরা। এতে দেখা গেছে উচ্চঝুঁকির বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে কোলেস্টরল কমানোর ওষুধ অ্যাটোরভাস্ট্যাটিন হার্টঅ্যাটাকের ঝুঁকি কমাতে পারে।
`নিউ ইংল্যান্ড র্জানাল অব মেডিসিন’-এ প্রকাশিত গবেষণায় অস্ট্রেলিয়ার ৯ হাজার ৯৭১ অংশগ্রহণকারীকে অর্ন্তভূক্ত করা হয়। তাদের মধ্যে প্রায় ৫২ শতাংশ ছিলেন নারী। অংশগ্রহণকারীদের প্রতিদিন ৪০ মিলিগ্রাম অ্যাটোরভাস্ট্যাটিন অথবা প্ল্যাসিবো দেওয়া হয়।
প্রায় ৫ দশমিক ৯ বছর ধরে পর্যবেক্ষণের পর দেখা যায়, অ্যাটোরভাস্ট্যাটিন গ্রহণকারীদের দলের হার্ট অ্যাটাকের ঝুঁকি প্ল্যাসিবো গ্রহণকারীদের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম ছিল।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- কোলেস্টেরল
- কোলেস্টেরল সমস্যা