১ দিনেই ঘরোয়া পদ্ধতিতে উকুন দূর করার উপায় জানালেন তাসনিম জারা
অনেকের মাথায়ই উকুন বাসা বাধে। বিশেষ করে মেয়েদের মাথা এটি দেখা যায় বেশি। উকুন যেমন বিরক্তিকর, তেমনই অস্বস্তিকর। সারা দিন মাথা চুলকায়। আর চুলকাতে চুলকাতে অনেক সময় জ্বালাও করে। উকুন হলে তা থেকে পরিত্রাণের উপায় খোঁজেন সবাই। উকুননাশক নানা শ্যাম্পু বা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেও অনেকে মুক্তি পান না এ বিরক্তিকর যন্ত্রণা থেকে। উকুন থেকে বাঁচার উপায় জানিয়ে দিলেন যুক্তরাজ্যের কেমব্রিজের চিকিৎসক ও সহায় হেলথের সহ-প্রতিষ্ঠাতা ডা. তাসনিম জারা। তার মতে ওষুধ ছাড়াই উকুনের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।
সামাজিক মাধ্যমে উকুন থেকে মুক্তির উপায় জানিয়েছেন তিনি। চলুন জেনে নিই-
প্রাকৃতিক উপায়ে
এই পদ্ধতি সবার আগে ব্যবহারের পরামর্শ দিয়েছেন ডা. তাসনিম জারা। তিনি বলেন, এই পদ্ধতিতে উকুন দূর করতে সময় লাগবে ১৫ দিন। এই ১৫ দিনে ৪ বার চুল ভিজিয়ে উকুনের চিরুনি (চিকন চিরুনি) দিয়ে চুল আঁচড়াতে হয়। দিনগুলো হল- প্রথম, পঞ্চম, নবম এবং ১৩তম দিন। এক্ষেত্রে তিনদিন পরপর চিরুনি দিয়ে আঁচড়াতে হবে চুল। এই পদ্ধতিতে উকুনের ডিমসহ বড় উকুনও মারা যাবে। ভালো করে তেলে চুল ভিজিয়ে আঁচড়াতে পারেন বা ভেজা চুল ভিজিয়ে তা আঁচড়ানো সম্ভব।
- ট্যাগ:
- লাইফ
- উকুন দূর করার উপায়