কিন্ডল কী, ব্লুটুথ ডিভাইস কীভাবে যুক্ত করবেন?
যুগান্তর
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪
কিন্ডল হলো আমেরিকান কোম্পানি দ্বারা উৎপাদিত যেকোনো বহনযোগ্য ওয়্যারলেস রিডিং ডিভাইস। প্রথম কিন্ডল ২০০৭ সালে বাজারে আসে। অ্যামাজনের কিন্ডলগুলো সবচেয়ে জনপ্রিয় ই রিডার হয়ে ওঠে। কিন্ডল ইলেকট্রনিক পেপার নামক একটি ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করে, যা পর্দায় এমন একটি স্পষ্ট ছবি তৈরি করে যা দেখতে কাগজে ছাপা লেখার মতো। মোটামুটি একটি সাধারণ পেপারব্যাক বইয়ের আকারের এই প্রথম কিন্ডলটিতে ছিলো একটি ১৫.২ সে.মি এর একরঙ্গা স্ক্রিন। এতে ২০০ টিরও বেশি ই-বুক সংলক্ষণ করা যেত।
কিন্ডল ডিভাইসে ব্লুটুথ মূলত দুটি প্রধান কাজে ব্যবহার করা হয়—
অডিবল অডিওবুক শোনা: আপনার কিন্ডল ডিভাইসে ব্লুটুথ হেডফোন, ইয়ারবাড বা স্পিকার কানেক্ট করে আপনি অ্যামাজনের অডিবল অডিওবুক (গল্প বা বইয়ের অডিও সংস্করণ) শুনতে পারবেন।