You have reached your daily news limit

Please log in to continue


মেয়েদের কিনে দিবেন বই: তিন হাজারের জন্য খালি পায়ে শাড়ি পরে ম্যারাথনে দৌড়ালেন এক মা

ভারতের মহারাষ্ট্রের বীদ জেলায় খালি পায়ে ও শাড়ি পরে ম্যারাথনে অংশ নিয়েছেন এক নারী। এমনকি সেই ম্যারাথনে প্রথম স্থানও অর্জন করেছেন তিনি। বিজয়ী হিসেবে পেয়েছেন তিন হাজার রুপি। তবে এই অর্থ নিজের জন্য নয়, কাজে লাগাবেন মেয়ের শিক্ষায়। তাদের কিনে দিবেন পাঠ্যবই।

রামাবাই রণবীর নামে এ নারী একটি শিক্ষা প্রতিষ্ঠানে রাঁধুনি হিসেবে কাজ করেন। মুম্বাইয়ে তার স্বামী এক দুর্ঘটনায় নিহত হওয়ার পর মেয়েদের বড় করার দায়িত্ব তার কাঁধে এসেই পড়ে। আর্থিক অস্বচ্ছলতা থাকা সত্ত্বেও নিজের দুই মেয়ে যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হয় সে ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ তিনি।

তিনি যেখানে রাঁধুনি হিসেবে কাজ করেন সেখানেই নিজের মেয়েকে পড়ালেখার জন্য ভর্তি করেছেন। তার কাজ হলো প্রতিদিনের খাবার তৈরি করা। অপরদিকে তার মেয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে সোমবার (৩১ আগস্ট) জানায়, অম্রিত দাউদ নামে একটি স্থানীয় সংস্থা এ ম্যারাথনের আয়োজন করে। যেটির বিজয়ীর পুরস্কার ছিল তিন হাজার রুপি। ম্যারাথন সম্পর্কে জানতে পেরে এতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন এই সংগ্রামী মা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন