হামজাকে নিয়ে জয়খরা কাটাল শেফিল্ড
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১
শেফিল্ডে স্থায়ীভাবে চুক্তিবদ্ধ হওয়ার পর মঙ্গলবার রাতে প্রথমবার মাঠে নামেন বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। এদিন ম্যাচের শুরুর একাদশেই ছিলেন তিনি। আর মাঠে নেমেই হলেন জয়ের সাক্ষী। চ্যাম্পিয়নশিপের ম্যাচে বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে ৩-২ গোল ব্যবধানে জিতেছে শেফিল্ড। এবারের মৌসুমে এটাই তাদের প্রথম জয়।
চলতি মৌসুমে নিজেদের চতুর্থ ম্যাচে বোল্টনের বিপক্ষে মাঠে নামে শেফিল্ড। আগের তিন ম্যাচে না হারলেও জয়ের মুখ দেখেনি ক্লাবটি। তিনটি ম্যাচই হয়েছিল ড্র। তাই প্রথম জয় হন্যে হয়ে খুঁজছিল শেফিল্ড।
ব্রামাল লেনে অনুষ্ঠিত ম্যাচে সমানতালে খেলেছে শেফিল্ড ইউনাইটেড ও বোল্টন। পুরো ম্যাচের ৫৩ শতাংশ সময় নিজেদের অধীনে বল ধরে রাখে শেফিল্ড। আর প্রতিপক্ষের গোলবার বরাবর তারা মোট শট নিয়েছে ২০টি। এতে গোল এসেছে তিনটি।
- ট্যাগ:
- খেলা
- চ্যাম্পিয়ন