আইয়ুব বাচ্চুর ট্রিবিউট প্রজেক্ট ‘উত্তরাধিকার’ আপাতত স্থগিত

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চু এবং তার স্মৃতিবিজড়িত 'এলআরবি' ব্যান্ডের সুরের ধারাকে টিকিয়ে রাখতে নেওয়া সমন্বিত সাংস্কৃতিক উদ্যোগ ‘উত্তরাধিকার’ আপাতত এগিয়ে নেওয়া হচ্ছে না।


২৪টি গান নিয়ে পরিকল্পিত বিশেষ ট্রিবিউট অ্যালবামটি নিয়ে ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হওয়ায় প্রকল্পটি আলোর মুখ দেখছে না বলে জানিয়েছেন আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা।


তিনি বলেন, "প্রকল্পটি আপাতত হচ্ছে না। গানগুলো নিয়ে কথা হচ্ছে, পছন্দ হচ্ছে না। গান ভালো লাগেনি বলার অধিকার সবার আছে। সেই জায়গা থেকে এই প্রকল্পটি স্থগিত।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও