You have reached your daily news limit

Please log in to continue


জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতির সহকারি একান্ত সচিব ইউনুস আলী এ তথ্য দিয়েছেন।

তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ৯টায় রাষ্ট্রপতি হাসপাতালে যান। তিনি জ্বালানিমন্ত্রীর শয্যার পাশে কিছু সময় ছিলেন।


এ সময় তিনি মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানেন। তার ছেলে আবেদ হাসান মাহমুদের সাথেও কথা বলেছেন রাষ্ট্রপতি।

ওই সময়ে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্ণেল এ কে এম ফয়জুল হক, রাষ্ট্রপতির সহকারি একান্ত সচিব মো. ইউনুস আলী উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন