জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে যে মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিকের দুই বছরের সাজা হয়েছে, সেই মামলায় তার জামিন নাকচ করে দিয়েছে আদালত।


বুধবার ঢাকা মহানগর দায়রা জজ শাহজাহান কবির এই আদেশ দেন। ফলে বিদিশাকে কারাগারেই থাকতে হচ্ছে।


বিদিশার পক্ষে ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়াসহ কয়েকজন আইনজীবী এদিন



জামিন চেয়ে শুনানি করেন। বাদীপক্ষে অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন খান (হিরণ) জামিনের বিরোধিতা করেন।


শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন বিদিশার আইনজীবী মনিরুজ্জামান সবুজ জানান।


তিনি বলেন, ''আমরা আপিলের শর্তে জামিন চেয়েছিলাম। তবে আদালত জামিন দেয়নি। আমরা উচ্চ আদালতে যাব। সেখানে আমরা ন্যায়বিচার পাব।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও