ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলায় নিহত ৬, মধ্যপ্রাচ্যজুড়ে পাল্টা আঘাত তেহরানের
ইরানে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতেও ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান। কয়েক সপ্তাহের মধ্যে চলমান সংঘাতের এটি সবচেয়ে গুরুতর উত্তেজনা। এই সংঘাত এরই মধ্যে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়িয়েছে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার ওপরও চাপ তৈরি করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর যুক্তরাষ্ট্র ফরে এই হামলা চালাল। জুলাইয়ের পর সেটিই ছিল দুই দেশের মধ্যে প্রথম সরাসরি হামলা-পাল্টা হামলা। এর আগে গত সোমবার হরমুজ প্রণালি থেকে বেরিয়ে যাওয়া দুটি তেলবাহী ট্যাংকারেও হামলা হয়। বিশ্বের তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথটি কার্যত জাহাজ চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে ইরান। মঙ্গলবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪ ডলারের বেশি বেড়ে পাঁচ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে দিন শেষ করে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিমান হামলা