‘বাবা খাবেন, বাবার ব্যবসা করবেন, আবার বিএনপিও করবেন—তা হবে না’

www.ajkerpatrika.com প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, ‘বাবা খাবেন, বাবার ব্যবসা করবেন, আবার বিএনপিও করবেন—তা হবে না। মাদক সেবন ও বিক্রির সঙ্গে সম্পৃক্ত থাকলে বিএনপি করা যাবে না।’


মঙ্গলবার দুপুরে ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


আব্দুস সালাম পিন্টু বলেন, ‘আমাদের দলের কোনো নেতা-কর্মী নেশার সঙ্গে জড়িত থাকলে দল তা কখনো মেনে নেবে না, আমরাও মেনে নেব না।’


তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমান বলেছিলেন, মাদক সেবন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করা যাবে না। সারা দেশে মাদক বাসা বেঁধেছে। মাদককে না বলতে হবে। সব ধরনের মাদক বন্ধ করতে হবে। দেশকে একটি সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে হবে। শহীদ জিয়াউর রহমানের আদর্শ যারা বুকে ধারণ করবেন, তাঁরা মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না।’


এর আগে আব্দুস সালাম পিন্টুর নেতৃত্বে একটি র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও