লিপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা: রাশিয়াকে দায়ী করে মস্কোর বিরুদ্ধে নতুন লড়াই শুরু জার্মানির

www.ajkerpatrika.com প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

গত মাসে জার্মানির লিপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে জার্মানি। একই সঙ্গে মস্কোর বিরুদ্ধে একাধিক নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছে দেশটি। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডোব্রিন্ট বলেন, ‘আমরা যুদ্ধ করছি না, কিন্তু প্রতিদিনই আমরা হাইব্রিড হামলার লক্ষ্যবস্তু হচ্ছি।’ এ সময় তিনি দেশের নিরাপত্তা হুমকির মাত্রা ‘সাধারণ’ থেকে বাড়িয়ে ‘উচ্চ’ পর্যায়ে উন্নীত করার কথা জানান।


মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল বার্লিনে রাশিয়ার সাংস্কৃতিক কেন্দ্র ‘রাশিয়ান হাউস’ এবং বন শহরে রাশিয়ার কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে জার্মানিতে প্রবেশকারী রুশ নাগরিকদের ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও