প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা সহজ করছে তোরসা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৮

একটি অনলাইন ক্লাস। পর্দায় ভেসে উঠছে শিক্ষকের লেকচার, পাশে দেওয়া হয়েছে একটি পিডিএফ, আর ভিডিওতে চলছে গুরুত্বপূর্ণ একটি আলোচনা। অধিকাংশ শিক্ষার্থীর জন্য এটি স্বাভাবিক একটি শিক্ষার অভিজ্ঞতা। কিন্তু একজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী যদি স্ক্রিন-রিডারে সেই পিডিএফটি পড়তে না পারেন? শ্রবণপ্রতিবন্ধী শিক্ষার্থী যদি ভিডিওটির ক্যাপশন না পান? কিংবা ডিসলেক্সিয়া বা ডিসগ্রাফিয়ায় আক্রান্ত শিক্ষার্থীর কাছে কনটেন্টের জটিল বিন্যাসই হয়ে ওঠে নতুন বাধা?


প্রযুক্তি যখন শিক্ষার দরজা আরও প্রশস্ত করার কথা তখন সেই দরজা যেন কারো জন্য বন্ধ না হয়ে যায়, এই লক্ষ্যেই বিশ্বমঞ্চে কাজ করছেন বাংলাদেশের তরুণ গবেষক তোরসা জহুর। তার গবেষণা ও পেশাগত কাজের মূল ক্ষেত্র ‘ডিজিটাল একসেসিবিলিটি’ ও ‘লার্নিং ডিজএবিলিটি’। অর্থাৎ প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থায় শারীরিক, মানসিক, ভাষাগত কিংবা শিক্ষণগত প্রতিবন্ধকতা থাকা শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।


এজন্য যুক্তরাষ্ট্রের নর্থ ডেকোটায় তোরসা জহুর পেয়েছেন সম্মানজনক ‘২০২৬ ইয়াং প্রফেশনাল অব দ্য ইয়ার’ পুরস্কার। ‘গ্রেটার গ্র্যান্ড ফোর্কস ইয়াং প্রফেশনালস’ (জিজিএফওয়াইপি) তাকে এ সম্মাননা দেয়। এ বছর মার্চে দ্য অলিভ অ্যান হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ব্রেনা ম্যাথিয়াসনের কাছ থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন। গ্র্যান্ড ফোর্কস অঞ্চলের শিক্ষা ও সামাজিক অবকাঠামোয় দুই বছরেরও বেশি সময়ের অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও