গোসলের পরও শরীর থেকে ঘামের দুর্গন্ধ আসে কেন?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৬
গোসল করার পর শরীর পরিষ্কার ও সতেজ থাকার কথা। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায়, গোসলের কিছুক্ষণ পরই শরীর থেকে আবার ঘামের মতো গন্ধ আসতে শুরু করেছে। এতে যেমন অস্বস্তি হয়, তেমনি বাইরে বা কর্মক্ষেত্রেও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতে পারে। তবে এর জন্য শুধু ঘামকে দায়ী করা ঠিক নয়। ত্বকের ব্যাকটেরিয়া, শরীরের আর্দ্রতা, পোশাক, পরিচ্ছন্নতার অভ্যাস থেকে শুরু করে কিছু শারীরিক কারণও এর পেছনে থাকতে পারে।
ঘাম থেকেই দুর্গন্ধ হয়
সাধারণভাবে ঘাম নিজে তীব্র দুর্গন্ধযুক্ত নয়। ত্বকে থাকা ব্যাকটেরিয়া ঘামের বিভিন্ন উপাদান ভেঙে ফেললে দুর্গন্ধ তৈরি হতে পারে। বগল, কুঁচকি ও শরীরের অন্যান্য ভাঁজযুক্ত জায়গায় ঘাম বেশি জমে বলে এসব স্থান থেকে গন্ধও তুলনামূলক বেশি হতে পারে। গোসলের পর শরীরের এসব অংশে আর্দ্রতা রয়ে গেলে এবং আবার ঘাম হলে কিছু সময়ের মধ্যেই দুর্গন্ধ ফিরে আসতে পারে।
- ট্যাগ:
- লাইফ
- ঘামের দুর্গন্ধ