You have reached your daily news limit

Please log in to continue


ছয় বছর ধরে অজ্ঞাতনামা ব্যক্তির হয়রানির শিকার অভিনেত্রী মান্দানা

ছয় বছর ধরে এক অজ্ঞাতনামা ব্যক্তি তাঁর পিছু নিয়েছে। ব্যক্তিগত জীবন থেকে পেশাগত ক্ষেত্র—সব জায়গায় সেই ব্যক্তির হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ অভিনেত্রী ও সাবেক ‘বিগ বস’ প্রতিযোগী মান্দানা করিমির। এমনকি ভারত ছেড়ে দুবাইয়ে যাওয়ার পরও সেই হয়রানি বন্ধ হয়নি বলে দাবি করেছেন তিনি।

আজ মঙ্গলবার ইনস্টাগ্রামে একাধিক ভিডিও ও স্ক্রিনশট প্রকাশ করে নিজের অভিজ্ঞতার কথা জানান মান্দানা। তাঁর অভিযোগ, অজ্ঞাতনামা ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে তাঁর পরিচিতজন, প্রযোজক ও সহশিল্পীদের কাছে নানা ধরনের বার্তা পাঠিয়ে তাঁর সুনাম নষ্ট করার চেষ্টা করছেন। কিছু ক্ষেত্রে ওই ব্যক্তিদের কাছে অর্থও চাওয়া হয়েছে বলে দাবি করেছেন অভিনেত্রী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন