আগামীতে কৃষিপণ্য হবে প্রধান রপ্তানিযোগ্য পণ্য : কৃষিমন্ত্রী

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫২

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আগামী দিনে বাংলাদেশের কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবে। এতে করে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। তাই আমাদের সরকারের প্রতিজ্ঞা। আগামীদিনে কৃষিপণ্য হবে বাংলাদেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির হলরুমে কুমিল্লা মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।


তিনি আরও বলেন, কৃষির উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে। কৃষকের উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন, এ সরকার তা করার জন্য মানসিকভাবে প্রস্তুত আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও