বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

www.tbsnews.net প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯

চীনের তৈরি লেজারভিত্তিক মশা মারার একটি যন্ত্রের বড় পরিসরে উৎপাদন শুরু হয়েছে। এর প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'ফোটন ম্যাট্রিক্স ল্যাব' ক্রাউডফান্ডিং সাইট 'ইন্ডিগোগো'-তে জানিয়েছে, চলতি মাসের শেষের দিকেই ক্রেতাদের কাছে এর প্রথম চালান পাঠানো শুরু হবে।


কোম্পানিটির দাবি, ছোট এই বহনযোগ্য যন্ত্রটিতে মশা ও অন্যান্য ছোট উড়ন্ত পোকা শনাক্ত করে সেগুলোকে লক্ষ্যবস্তু বানাতে লিডার, মিলিমিটার-ওয়েভ রাডার, এআই চালিত ক্যামেরা এবং নিখুঁত লেজার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফোটন ম্যাট্রিক্স তাদের সবশেষ হালনাগাদ তথ্যে জানায়, আগস্ট মাসেই এর উৎপাদন শুরু হয়েছে। পাশাপাশি তারা একটি অফিসিয়াল অনলাইন স্টোরও চালু করেছে, গ্রাহকেরা সরাসরি যেখান থেকে  ইনফ্রারেড ও ব্লু-লেজার ভার্সনের যন্ত্র দুটি কিনতে পারবেন।


চীনে মশা নিধন পণ্যের বাজার যখন দ্রুত বড় হচ্ছে, ঠিক তখনই যন্ত্রটি বাজারে এল। চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্যমতে, ২০২৫ সালের প্রথম ছয় মাসে দেশটির ঝেজিয়াং প্রদেশের জিনহুয়া শহর থেকেই প্রায় ৪৫ মিলিয়ন ইউয়ান (প্রায় ৬.৭ মিলিয়ন মার্কিন ডলার) মূল্যের মশারোধক পণ্য বিদেশে পাঠানো হয়েছে, যা আগের বছরের তুলনায় ৬৫.১ শতাংশ বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও