You have reached your daily news limit

Please log in to continue


রেললাইন ভেঙে রাজশাহীর সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ দেড় ঘণ্টা বন্ধ

নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে যাওয়ায় প্রায় দেড় ঘণ্টা রাজশাহীর সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। আটকা পড়েছিল রাজশাহী থেকে ঢাকাগামী তিনটি ট্রেন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে বাগাতিপাড়ায় লোকমানপুর এলাকায় রেললাইন ভেঙে পড়ার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার জিয়াউল ইসলাম।

তিনি বলেন, খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস সকাল ৬টা ৪০ মিনিটে রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনটি লোকমানপুর এলাকা অতিক্রমের সময় রেললাইন ভেঙে যায়।তবে ট্রেনটি নিরাপদে ওই স্থান পার হয়ে যায়।


কিন্তু মেরামত কাজ শুরু হলে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস ও মধুমতি এক্সপ্রেস চলাচল বন্ধ হয়ে যায়। বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশনে এবং মধুমতি এক্সপ্রেস হরিয়ান স্টেশনে আটকা পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন