সালমান রহমানের পক্ষে লড়তে চান ব্রিটিশ আইনজীবী, বার কাউন্সিলে আবেদন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ১৮:০৫

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে আইনি লড়াই করতে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন যুক্তরাজ্যের আইনজীবী গ্রায়েম এল হল।


লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের এই আইনজীবীর পক্ষে গত ১৪ অগাস্ট বার কাউন্সিলের সচিব বরাবর আবেদনটি জমা দেওয়া হয়। তবে আবেদনের রিসিভ কপিতে ২৪ অগাস্টের তারিখ রয়েছে।


সালমান এফ রহমানের আইনজীবী আসিফুর রহমান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অগাস্টের প্রথম সপ্তাহে গ্রায়েম এল হল আমাদের সঙ্গে যোগাযোগ করে আইনি লড়াই করার ইচ্ছে প্রকাশ করেন। এরপর তিনি যাবতীয় কাগজপত্র ও বিস্তারিত তথ্য ই-মেইলে পাঠান। আমরা সেটি বার কাউন্সিল সেক্রেটারি বরাবর দাখিল করি। বার কাউন্সিলের আবেদন গ্রহণ সাপেক্ষে পরবর্তী কার্যক্রম শুরু হবে।


“গত ১১ অগাস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে প্রথমে একটি অনুমতি নেওয়া হয়েছিল। ওই আদেশের পরিপ্রেক্ষিতে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে সালমান এফ রহমানের পক্ষে কারাগার থেকে বার কাউন্সিলে আবেদন করা হয়।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও