কৃষিঋণে সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ঋণে সর্বোচ্চ ৭ শতাংশ সুদ নির্ধারণ করা হয়েছে।
দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তুলতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় এই সুদ হার নির্ধরাণ করা হয়েছে।
গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-১ থেকে এসংক্রান্ত সংশোধিত নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৩ শতাংশ সুদ বা মুনাফা হারে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে। আর গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৭ শতাংশ হবে।