ভালো কোম্পানি নেই, দুর্বল সারভিলেন্সে আস্থাহীন পুঁজিবাজার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ১৭:৩৭

পুঁজিবাজারে ভালো ও মানসম্পন্ন কোম্পানির সংকটের পাশাপাশি দুর্বল সারভিলেন্স ব্যবস্থার কারণে বিনিয়োগকারীদের আস্থাহীনতা বাড়ছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।


বাজারসংশ্লিষ্টদের মতে, ছোট পর্যায়েই অনিয়ম শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া, ভালো কোম্পানি ও নতুন আইপিও বাজারে আনা এবং বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। এসব পদক্ষেপ নেওয়া না হলে পুঁজিবাজারের বর্তমান সংকট কাটিয়ে ওঠা কঠিন হবে।


পুঁজিবাজারকে স্বাভাবিকভাবে বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে। পাশাপাশি সংস্কার কার্যক্রমও ধীরে ও স্থিরভাবে এগিয়ে নেওয়া প্রয়োজন।


সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত এক উন্মুক্ত আলোচনায় এ কথা বলেন তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও