চারপাশের সবকিছু ধ্বংস, নেপালের বন্যায় অটুট রইল এক ‘অলৌকিক বাড়ি’
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় চারপাশের ঘরবাড়ি, সড়ক, সেতু ও স্থাপনা সব ধ্বংস হয়ে গেলেও স্বমহিমায় দাঁড়িয়ে আছে একটি ফিরোজা রঙের বাড়ি। নুয়াকোট জেলার ত্রিশুলি বাজার এলাকার এই বাড়িটি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিরাকল হাউস’ ও ‘গ্রিন হাউস’ নামে পরিচিতি পেয়েছে। ভয়াবহ বন্যার মধ্যেও বাড়িটির মূল কাঠামো অটুট থাকায় এটিকে এখন বেঁচে থাকার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
গত ২৬ আগস্ট নেপাল-চীন সীমান্তের কাছে হিমালয়ের একটি হিমবাহের অংশ ভেঙে উপত্যকায় আছড়ে পড়ে। এর ফলে সৃষ্টি হয় ভয়াবহ আকস্মিক বন্যা। বরফ, বিশাল পাথর, গাছপালা ও কাদামাটি নিয়ে প্রবল স্রোত ত্রিশুলি নদী ধরে নেমে আসে। এতে পুরো জনপদ ভেসে যায়। ধ্বংস হয় সড়ক, সেতু, ভবন ও যোগাযোগব্যবস্থা। বিচ্ছিন্ন হয়ে পড়ে দুর্গম অনেক এলাকা।
সোমবার (৩১ আগস্ট) পর্যন্ত নেপাল ও চীনে এই দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ৯০৮ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন ৪ হাজারের বেশি মানুষ।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- আকস্মিক বন্যা