You have reached your daily news limit

Please log in to continue


রান্নাঘরে প্লাস্টিকের ব্যবহার কমানোর পন্থা

সবজি কাটা, মসলা মেশানো, রান্না করা, খাবার সংরক্ষণ থেকে শুরু করে থালা-বাসন ধোয়া— প্রতিটি কাজেই নানান ধরনের সরঞ্জামের প্রয়োজন হয়।

দীর্ঘদিন ধরে এসব কাজে প্লাস্টিকের তৈরি জিনিসের ব্যবহার এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে, রান্নাঘর থেকে প্লাস্টিকের ব্যবহার কমানোর কথা ভাবলেই অনেকের কাছে বিষয়টি কঠিন মনে হতে পারে।

অথচ রান্নার কাজে এমন অনেক বিকল্প রয়েছে, যেগুলো দীর্ঘদিন ব্যবহার করা যায়, পরিষ্কার করাও সহজ এবং বেশ কার্যকর।

একদিনেই সব প্লাস্টিকের সরঞ্জাম সরাতে হবে এমন কোনো কথা নেই, বরং প্রয়োজন অনুযায়ী ধীরে ধীরে বিকল্প বেছে নেওয়াই বাস্তবসম্মত উপায়।

রান্নার কাজে কাচ, ধাতু, কাঠ, মোমযুক্ত কাপড় কিংবা টেকসই অন্যান্য উপকরণ ব্যবহার করা যেতে পারে বলে জানান গার্হস্থ্য অর্থনীতি কলেজের সম্পদ ব্যবস্থাপনা ও অন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের সহকারী অধ্যাপক তাসমিয়া জান্নাত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন