রুম ফ্রেশনার ছাড়া ঘরের দুর্গন্ধ দূর করার সহজ উপায়

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ১৬:২৬

অফিস থেকে ফিরে ঘরে ঢুকেই যদি নাকে ভ্যাপসা বা স্যাঁতসেঁতে গন্ধ আসে, তাহলে মুহূর্তেই মন খারাপ হয়ে যেতে পারে। বিশেষ করে বর্ষাকালে জানালা-দরজা দীর্ঘ সময় বন্ধ থাকলে ঘরের বাতাস চলাচল কমে গিয়ে এমন গন্ধ তৈরি হতে পারে। রান্নাঘর, সিঙ্ক কিংবা মাইক্রোওভেনের মতো জায়গা থেকেও দুর্গন্ধ ছড়িয়ে পড়তে পারে।


অনেকে গন্ধ ঢাকতে সঙ্গে সঙ্গে রুম ফ্রেশনার ব্যবহার করেন। কিন্তু এতে অনেক সময় দুর্গন্ধের মূল কারণ দূর হয় না, শুধু কিছুক্ষণের জন্য গন্ধটি চাপা পড়ে। তাই আগে দুর্গন্ধের উৎস পরিষ্কার করা এবং ঘরে বাতাস চলাচলের ব্যবস্থা করাই সবচেয়ে জরুরি। পাশাপাশি কিছু সহজ ঘরোয়া পদ্ধতিও কাজে লাগাতে পারেন।


মাইক্রোওভেনের দুর্গন্ধ দূর করুন


রান্নার সময় তেল, মসলা বা খাবারের ছোট অংশ মাইক্রোওভেনের ভেতরের দেয়ালে লেগে থাকতে পারে। নিয়মিত পরিষ্কার না করলে এসব খাবারের অবশিষ্টাংশ থেকেই দুর্গন্ধ তৈরি হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও