You have reached your daily news limit

Please log in to continue


আজ বিকেল থেকে রাত পর্যন্ত ২ হাজার মেগাওয়াট লোডশেডিং হতে পারে

দেশে বিদ্যুতের ঘাটতি পুরোপুরি কাটছে না। আজ সোমবার (৩১ আগস্ট) বিকেল ৪টার পরও বিভিন্ন সময়ে দেড় হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং হতে পারে বলে পূর্বাভাসে দেখা গেছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে পাওয়ায় গ্রিড বাংলাদেশ পিএলসির তথ্য বিশ্লেষণ করে এ চিত্র দেখা গেছে।

পূর্বাভাস অনুযায়ী, বিকেল ৪টায় দেশে বিদ্যুতের চাহিদা ধরা হয়েছে ১৫ হাজার ৭০০ মেগাওয়াট। এর বিপরীতে উৎপাদনের পূর্বাভাস ১৩ হাজার ৬৪০ মেগাওয়াট। ফলে এ সময়ে ১ হাজার ৯৬৭ মেগাওয়াট লোডশেডিং হতে পারে।

বিকেল ৫টায় চাহিদা ১৫ হাজার ৪৬০ মেগাওয়াট এবং উৎপাদন ১৩ হাজার ৭২০ মেগাওয়াট ধরে লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে ১ হাজার ৬৬২ মেগাওয়াট। সন্ধ্যা ৬টায় চাহিদা ১৫ হাজার ৩২০ মেগাওয়াটের বিপরীতে উৎপাদন হতে পারে ১৪ হাজার ২২০ মেগাওয়াট। এসময়ে লোডশেডিংয়ের পরিমাণ কমে ১ হাজার ৫১ মেগাওয়াটে নামতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন