You have reached your daily news limit

Please log in to continue


ইলেকট্রিক সাইকেল বিস্ফোরণে বাংলাদেশি নিহত

স্পেনে ইলেকট্রিক সাইকেলের (ই-বাইক) ব্যাটারি বিস্ফোরণে ইউসুফ হাসান আলিফ (২৭) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) রাজধানী মাদ্রিদের আরগানজোয়েলা জেলার মেট্রো পালস দে লা ফ্রন্টেরা কাইয়ে কানারিওস ১৭ নম্বর সড়কের পাশের একটি সাইকেল গ্যারেজে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ইউসুফ গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বাসিন্দা। তিনি সেখানে ফুড ডেলিভারি কর্মী হিসেবে কর্মরত ছিলেন। মাত্র দুদিন আগেই স্পেনের নতুন নিয়ম অনুযায়ী কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) পেয়েছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা জানান, প্রতিদিনের মতো ইউসুফ ডেলিভারির কাজের উদ্দেশ্যে সাইকেল নিতে গ্যারেজে যান। এ সময় হঠাৎ একটি ইলেকট্রিক সাইকেলের ব্যাটারি তীব্র শব্দে বিস্ফোরিত হয়ে দাউ দাউ করে আগুন ধরে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন