বাংলাদেশ ছাড়া বিশ্বের আর কোন দেশে চলছে তীব্র লোডশেডিং?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ১৬:১৩

ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ঘাটতি নিয়ে মানুষের ভোগান্তি বাড়ছে। গ্যাসের সংকট, জ্বালানি সরবরাহের সমস্যা এবং বিদ্যুৎ উৎপাদনে সীমাবদ্ধতার কারণে দেশের বিভিন্ন স্থানে তীব্র লোডশেডিং হচ্ছে।


তবে বাংলাদেশ একা নয়। বিশ্বের আরও কয়েকটি দেশে এখনো বিদ্যুৎ–সংকট মানুষের দৈনন্দিন জীবন ও অর্থনীতিতে বড় প্রভাব ফেলছে। কোথাও জ্বালানি–সংকট, কোথাও যুদ্ধ ও অবকাঠামো ধ্বংস, আবার কোথাও বিদ্যুৎকেন্দ্রের ঘাটতি এ পরিস্থিতির কারণ।


সুদানে ভয়াবহ বিদ্যুৎ-বিভ্রাট


বাংলাদেশের বাইরে বর্তমানে সবচেয়ে গুরুতর বিদ্যুৎ সংকটের উদাহরণগুলোর একটি সুদান।


দেশটির সেনা-নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় ঘন ঘন বিদ্যুৎ চলে যাচ্ছে। রাজধানী খার্তুম ও ওমদুরমানের মতো এলাকায় বিদ্যুৎ–বিভ্রাটের কারণে ব্যবসা, কারখানা ও সাধারণ মানুষের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। কোথাও মাত্র পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকার পর পুরো রাতে লোডশেডিং দেখা দিচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও