You have reached your daily news limit

Please log in to continue


স্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলার সময় সৌদি আরবে বাংলাদেশিকে গুলি করে হত্যা

সৌদি আরবে গুলি করে এক বাংলাদেশিকে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম মো. কামরুল জামান (৩৭)। গতকাল রোববার সৌদি আরবের তায়েফ শহরে এ ঘটনা ঘটেছে বলে নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে।

নিহত মো. কামরুল জামানের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুতুবপুর গ্রামে। বিবাহিত কামরুল দুই ছেলের জনক ছিলেন। তাঁর স্ত্রী ও সন্তানেরা গ্রামের বাড়িতেই থাকেন।

পরিবারের সদস্যরা জানান, গতকাল ভোরে স্ত্রী হালিমা বেগমের সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন কামরুল। এ সময় তাঁকে গুলি করে হত্যার ঘটনাটি ঘটে। স্ত্রী মুঠোফোনের অপর প্রান্ত থেকে সর্বশেষ স্বামীর ‘মা গো, মা গো’ চিৎকার শুনতে পান। এরপর কল কেটে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন