‘বোহেমিয়ান ঘোড়া ২’ ও দুই সিনেমা নিয়ে আসছেন অমিতাভ–মুশফিকা

প্রথম আলো প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ১৫:১৩

দেড় বছর আগে মুক্তি পাওয়া ‘বোহেমিয়ান ঘোড়া’য় উঠে এসেছিল এক ট্রাকচালকের জীবনের বিচিত্র গল্প। সাত পর্বের কমেডি সিরিজটিতে আব্বাস চরিত্রে অভিনয় করে প্রশংসা পান মোশাররফ করিম। এবার আসছে সিরিজটির দ্বিতীয় কিস্তি। আগামী ডিসেম্বরে শুরু হবে ‘বোহেমিয়ান ঘোড়া ২’I–এর শুটিং। পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর সঙ্গে সিরিজটি পরিচালনা করবেন তাঁর স্ত্রী চলচ্চিত্র নির্মাতা মুশফিকা মাসুদ।


অভিনয়শিল্পীদের শিডিউল ঠিক করার কাজ চলছে, গতকাল রোববার জানালেন অমিতাভ রেজা। প্রথম কিস্তিতে মোশাররফ করিমের পাশাপাশি অভিনয় করেছিলেন রোবেনা রেজা জুঁই, রুনা খান, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, ফারহানা হামিদ, আসমা উল হুসনা ও সারাহ জেবিন। দ্বিতীয় কিস্তিতে আগের শিল্পীদের অনেকেই থাকবেন। আবার কয়েকজন পরিবর্তনও করা হতে পারে। এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে চান না অমিতাভ রেজা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও