কীভাবে হলো এই গবেষণা?
চলতি আগস্ট মাসে চিকিৎসাবিষয়ক সাময়িকী ‘দ্য ল্যানসেট’-এ প্রকাশিত গবেষণাটিতে বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন, দৈনন্দিন শারীরিক কর্মকাণ্ডে ছোট ও বাস্তবসম্মত কিছু পরিবর্তন কীভাবে একটি জনগোষ্ঠীর অকালমৃত্যুর ঝুঁকি কমাতে পারে।
এ জন্য ইউরোপের কয়েকটি দেশ ও যুক্তরাষ্ট্রের ১ লাখ ৩৫ হাজারের বেশি প্রাপ্তবয়স্ক ব্যক্তির তথ্য বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় অংশ নেওয়া এই ব্যক্তিরা কয়েক বছর ধরে অ্যাকটিভিটি ট্র্যাকার ব্যবহার করেছিলেন।
গবেষকেরা অংশগ্রহণকারীদের বয়স, শারীরিক গঠন এবং আগে থেকে ছিল, এমন বিভিন্ন রোগের ইতিহাসও বিবেচনায় নিয়েছেন। গবেষণায় অংশগ্রহণকারীদের গড়ে ৮ বছর ২ মাস অনুসরণ করা হয়েছিল।