প্রবাসী কার্ড কি অভিবাসন ও রেমিট্যান্স ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে পারবে?
বাংলাদেশের অর্থনীতির অন্যতম বড় শক্তি দেশের প্রবাসীরা। অথচ কাজ খোঁজা থেকে নিয়োগ, প্রশিক্ষণ, ছাড়পত্র, বিদেশে সুরক্ষা, দেশে পরিবারের সহায়তা এবং ফিরে এসে নতুন জীবন শুরু—এই পুরো অভিবাসনযাত্রায় একজন প্রবাসীকে এখনো বিচ্ছিন্ন ও জটিল সেবাব্যবস্থার মধ্য দিয়ে যেতে হয়। অর্থনীতিতে তাঁদের অবদান যতটা দৃশ্যমান, রাষ্ট্রীয় সেবার কাঠামো এখনো ততটা সমন্বিত নয়।
এই বাস্তবতায় সরকারের প্রবাসী কার্ড উদ্যোগটি শুধু আরেকটি কার্ড হিসেবে নয়; বরং এটি পুরো প্রবাসী সেবাব্যবস্থাকে পুনর্গঠনের একটি বড় সুযোগ। সরকার আগামী মাসে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী কার্ডের পাইলট কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এই কার্যক্রমের লক্ষ্য, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুন মাসের মধ্যে ২ লাখ কার্ড বিতরণ করা। পরিকল্পনায় সামাজিক মর্যাদা, আর্থিক প্রণোদনা, আন্তর্জাতিক পেমেন্ট ও ব্যাংকিং সুবিধা সহজ করার কথা রয়েছে।
- ট্যাগ:
- মতামত
- প্রবাসী
- প্রবাসী অর্থ