নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় মৃত্যু বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজার ৭৯৩

bangla.thedailystar.net প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ১২:৩২

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯১৯ হয়েছে। এ ঘটনায় নিখোঁজ মানুষের সংখ্যাও বেড়ে ৪ হাজার ৭৯৩ হয়েছে।


নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে বার্তা সংস্থা এএফপি আজ সোমবার এই তথ্য জানিয়েছে।


আজ উদ্ধারকাজের ষষ্ঠ দিন চলছে।


নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার সর্বশেষ হিসাবে, দেশটিতে ৪ হাজার ২৪৭ জন নিখোঁজ এবং ৯০৩ জনের মৃত্যু হয়েছে।


অন্যদিকে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, তিব্বতে ৫৪৬ জন নিখোঁজ এবং ১৬ জনের মৃত্যু হয়েছে।


সব মিলিয়ে মৃত ও নিখোঁজের সংখ্যা যথাক্রমে ৯১৯ ও ৪ হাজার ৭৯৩।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও